উত্তর উপসর্গ
প্রশ্ন অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ
উত্তর বাংলা 
প্রশ্ন কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে 
উত্তর অকাজ
প্রশ্ন কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়
উত্তর সুবিনি আ
প্রশ্ন কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত উত্তর সুবিনি
প্রশ্ন কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ
উত্তর ইতিহাস
প্রশ্ন শব্দের আগে বসে কী
উত্তর উপসর্গ
প্রশ্ন বিশেষ অর্থে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে
উত্তর উপভোগ
প্রশ্ন নিম কোন ভাষার উপসর্গ
উত্তর উর্দু
প্রশ্ন বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি
উত্তর ২১টি
প্রশ্ন কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহূত হয়নি
উত্তর অতিকায় হস্তী লোপ পেয়েছে
প্রশ্ন খাঁটি বাংলা উপসর্গ কী
উত্তর পাতি অঘা অজ অনা আড় ইতি নি রাম
প্রশ্ন তৎসম উপসর্গ কয়টি
উত্তর ২০টি
প্রশ্ন তৎসম উপসর্গ কী
উত্তর প্র পরা অপ সম নি অনু অব নির দুর অধি
প্রশ্ন শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে
উত্তর উপসর্গ
প্রশ্ন নিদাঘ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে
উত্তর নিতান্ত অর্থে
প্রশ্ন যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে
উত্তর উপসর্গ
# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল
ভূগোল
উত্তর কাঠামো ও প্রশ্নোত্তরের কৌশল
সহকারি অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা
সৃজনশীল পদ্ধতি  অংশ-২
প্রিয় শিক্ষার্থীরা ভূগোল বিষয়ের সৃজনশীল পদ্ধতির প্রশ্ন ও উত্তর কাঠামো এবং উত্তর প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হলো
এবার আসা যাক উত্তর দেওয়ার নিয়মনীতি প্রসঙ্গে
মূলত সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে
এ নিয়মগুলো অনুসরণ করলে একজন শিক্ষার্থী অবশ্যই সর্বোচ্চ সফলতা অর্জন করতে সক্ষম হবে
যেমন—প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক হওয়ায় শুধু স্মরণ করে একটি ধাপে উত্তর দিতে হবে
তবে ভুল তথ্য দেওয়া যাবে না এবং প্রশ্নের সঙ্গে সংগতি রেখে বাক্য সম্পন্ন করতে হবে
এ ছাড়া বানানের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে
দ্বিতীয় স্তরে প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান বা স্মৃতিনির্ভর দক্ষতা প্রদর্শনের জন্য ১ নম্বর এবং অনুধাবন করার জন্য ১ নম্বর থাকে
মনে রাখতে হবে দুটি ধাপে উত্তর সম্পন্ন করতে হবে
একটি ধাপ বাদ পড়লে ওই ধাপের নম্বরও বাদ হয়ে যাবে
উদাহরণস্বরূপ বলা যায় প্রশ্ন দ্রষ্টব্য উত্তরের প্রথম অংশ হবে অনুধাবন স্তরকে ঘিরে
অর্থাৎ ঢাকাকে রাজধানী করার কয়েকটি কারণ ভেবে চিন্তা করে শিক্ষার্থী লিখবে এবং দ্বিতীয় অংশ জ্ঞানমূলক যা রাজধানী-সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য পাঠ্যবই বা উদ্দীপকের আলোকে লিখতে হবে
প্রয়োগমূলক বা তৃতীয় স্তরে প্রদত্ত প্রশ্নে মানচিত্র অঙ্কন করে নিজ জেলা প্রদর্শন করতে বলা হয়েছে
এ ক্ষেত্রে প্রথমে চারপাশে মার্জিন দিয়ে তার মধ্যে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে হবে
দ্বিতীয় কাজ হচ্ছে নির্দিষ্ট স্থানে জেলার সংকেত ব্যবহার করে জেলার নাম লিখতে হবে
এ ছাড়া যেহেতু মানচিত্র সেহেতু দিক উল্লেখ করা ভালো
চারটি দিক না দেখালেও তীর চিহ্ন দিয়ে শুধু উত্তর দিক দেখানো যেতে পারে
প্রকৃত অর্থে এ প্রশ্নে মানচিত্র অঙ্কনের দক্ষতা ও নিজ জেলার অবস্থানের জ্ঞান—এ দুটি দিক যাচাই করা হবে
এর ধাপ দুটির মান যথাক্রমে ২ ও ১
অন্যদিকে যদি ব্যাখ্যা চাওয়া হয় সে ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করে উত্তর দিতে হবে
যেমন—প্রথম ধাপে কেন বাংলাদেশ নদীমাতৃক দেশ সে সম্বন্ধে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে হবে
সহজভাবে বর্ণনা করলে উত্তর যথার্থ হবে না
প্রকৃত উত্তর হবে ব্যাখ্যামূলক
এ ক্ষেত্রে একটি প্যারা বা বুলেট দিয়ে পরপর পয়েন্ট আকারে লেখা যেতে পারে
দ্বিতীয় ধাপে নদীমাতৃক দেশ সম্বন্ধে শিক্ষার্থীর নিজস্ব অনুধাবন বা ভাবনাচিন্তা কী তা উল্লেখ করতে হবে
সবশেষ ধাপে বাংলাদেশ যে প্রকৃত অর্থে নদীমাতৃক তা অল্প কথায় স্পষ্ট করতে হবে
প্রয়োজনে উদাহরণ ব্যবহার করা যেতে পারে
তিনটি ধাপে উত্তর শেষ হবে
প্রতি ধাপের জন্য নির্ধারিত নম্বর ১
চতুর্থ স্তরের প্রশ্নেও অনুরূপ ধাপে ধাপে এগিয়ে যেতে হবে
যেমন—বাংলাদেশ কেন আলোচিত দেশ তা প্রথমে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে প্রশ্ন দ্রষ্টব্য
দ্বিতীয় ধাপে বাংলাদেশ কোন কোন দিকে আলোচিত তার উদাহরণসহ বুঝিয়ে লিখতে হবে
তৃতীয় ধাপে আলোচিত দেশ সম্বন্ধে শিক্ষার্থীর নিজস্ব ধারণা কী তা উল্লেখ করতে হবে
শেষ ধাপে উদ্দীপক বা পাঠ্যবইয়ের আলোকে আলোচিত দেশ সম্বন্ধে তথ্য উল্লেখ করতে হবে
চারটি ধাপের জন্য ১ নম্বর করে মোট ৪ নম্বর
স্মরণ রাখা প্রয়োজন যদি কোনো ধাপ বাদ পড়ে তবে সে ধাপের বরাদ্দকৃত নম্বর থেকে শিক্ষার্থী বঞ্চিত হবে
শিক্ষার্থীদের আরও একটি দিকের প্রতি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে ভাষা ব্যবহারের দক্ষতা
বর্ণনা বিবরণ ব্যাখ্যা বিশ্লেষণ যুক্তি প্রমাণ মূল্যায়ন প্রভৃতির ভাষা ভিন্ন
সুতরাং শিক্ষার্থীরা এ দিকের প্রতি যত্নবান হলে সব প্রশ্নে অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর অর্জন করতে পারবে
সবশেষে বলা যায় শিক্ষার্থীদের পূর্ণ নম্বর অর্জনের জন্য অনুশীলনের বিকল্প নেই
অনুশীলনের জন্য শিক্ষার্থী নিজেদেরও প্রশ্ন প্রণয়ন করে উত্তর লেখার অভ্যাস করতে হবে
নিয়মনীতি অনুসরণ ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার্থীরা অর্জন করতে পারবে পূর্ণ নম্বর
ইসলাম শিক্ষা
শিক্ষক কখনো তাঁর কাজে ভুল করলে অথবা ছাত্রকে শাস্তি দিলে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করা যাবে না
কেন
প্রভাষক বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
বহুনির্বাচনী অংশ  অংশ-৬
প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে
তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো
তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে
অধ্যায়-৩ 
৮
রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হলে দেশের অর্থনীতির ওপর কী প্রভাব পড়বে
 জাতীয় আয় বৃদ্ধি পাবে  অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পাবে
 সর্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে

৯
আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন কেবল তাঁরই ইবাদত করার জন্য
এ কথার অর্থ হচ্ছে—
 শরিয়ত নির্ধারিত আনুষ্ঠানিক ইবাদাতে সারা দিন ব্যস্ত থাকতে হবে
সংসারধর্ম ত্যাগ করতে হবে
 আল্লাহ তাআলা ও রাসূল হযরত মুহাম্মদ সা নির্দেশিত পন্থায় জীবন যাপন করতে হবে

